ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জমকালো আয়োজনে ভোরের চেতনা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবু আফ্ফান (অনি), সাতক্ষীরা
  • আপডেট সময় : ১১:১৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৯৫ বার পঠিত

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশ ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা বাইপাস সড়কের ফুচকা বাংলা রেস্টুরেন্টের হলরুমে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। কোরয়ান থেকে পাঠ করেন সাংবাদিক আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি রমজান আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশন টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। তাই কোনোভাবেই এ পেশাকে কলুষিত করা যাবে না। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে সাংবাদিকদের কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক সাতক্ষীরা খবরের নির্বাহী সম্পাদক ডা. এস এম মহিদার হোসেন। তার বক্তব্যে মাধ্যমে বলেন বিশেষ করে ক্রাইম রিপোর্ট করার ক্ষেত্রে প্রতিহিংসা মুলক কোন রিপোর্ট না করতে পরামর্শ দেন।

বিশেষ অতিথি দেশ সংলাপের সম্পাদক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলফাত হোসাইন বলেন, বর্তমান সময়ের মাঠ পর্যায়ে সাংবাদিকতা করা অনেক কঠিন। তিনি সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনা মুলক পরামর্শ দেন।দ

দৈনিক ভোরের চেতনার সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার আব্দুর রশিদ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের অসংগতি ও অনিয়ম তুলে ধরার পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। বিশেষ করে ক্রাইম নিউজ গুলা ভালো ভাবে বার বার সঠিক তথ্য সংগ্রহ করে তার কাছে শুনে বুঝে নিউজ করতে হবে। একতরফাভাবে কিছু করা যাবে না।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  ডিবিসি সাতক্ষীরা জেলা প্রতিনিধি বেল্লাল হোসাইন চেনেল নাইনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, দৈনিক জনবানীর সাতক্ষীরা জেলা প্রতিনিধি রাহান সিদ্দিক, সর্দার আবু সায়ীদ যায়যায়দিন জেলা প্রতিনিধি সাতক্ষীরা এবং সাতক্ষীরা সময়ের সম্পাদক আরিফুল ইসলাম, তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ও দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি জমির উদ্দিন এবং দৈনিক ভোরের চেতনার সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার আব্দুর রশিদ, আবু আফ্ফান (অনি), ইউনুস আলী সাংবাদিক সাব্বীর হোসেন, আজিজুল ইসলাম সাতক্ষীরা জেলা প্রতিনিধি দৈনিক রুপান্তর প্রতিদিন, জিয়াউর রহমান (জিয়া)সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক ঘোষণা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো. হাফিজ। অনুষ্ঠান শেষে দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক শফিকুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।।

ট্যাগস :

জমকালো আয়োজনে ভোরের চেতনা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ১১:১৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬