ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস টেস্ট’র ফল প্রকাশ

রিপন বিশ্বাস, নড়াইল
  • আপডেট সময় : ০৫:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৪৭ বার পঠিত

নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস টেস্ট পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ৩য় থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার ও জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহিদা আহম্মেদ।

বক্তারা বলেন, “অনুপস্থিতি নয়, নিয়মিত উপস্থিতিই হোক সাফল্যের অঙ্গীকার” এই চেতনায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও মেধার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস টেস্ট’র ফল প্রকাশ

আপডেট সময় : ০৫:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬