ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

দুপচাঁচিয়া সদর ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

এম আব্দুর রাজ্জাক
  • আপডেট সময় : ১১:০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৬১ বার পঠিত

‘অল্প সময়ে স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় দুপচাঁচিয়া উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। সভাটি পরিচালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের দুপচাঁচিয়া উপজেলা সমন্বয়কারী মোছা. রোজিনা আক্তার।

সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হামিদ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা এবং ইউপি সদস্য আব্দুর রাজ্জাক।

বক্তারা গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করা, স্বল্প সময়ে ও কম খরচে বিরোধ নিষ্পত্তি এবং গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় গ্রাম আদালতে মামলার সংখ্যা বৃদ্ধি করতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা এবং সেগুলো উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রচার-প্রচারণা জোরদার এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতাদের দায়িত্ব ও ভূমিকা নির্ধারণের বিষয়েও মতবিনিময় করা হয়।

এ সময় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রুনিকা সরকার, ইউপি সদস্য ইউসুফ আলী, আব্দুর রাজ্জাক প্রামাণিক, সংরক্ষিত মহিলা সদস্য, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ট্যাগস :

দুপচাঁচিয়া সদর ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

আপডেট সময় : ১১:০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬