ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদে ভোমরায় পথসভা

আব্দুর রশিদ, সাতক্ষীরা
  • আপডেট সময় : ১১:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৩৯ বার পঠিত

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য এবং ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমসের সামনে ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৬ বছর ধরে বিএনপি বীরের বেশে রাজপথে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করেছে, রাতের অন্ধকারে নয়। আজ যারা লুকিয়ে বা রাতের আঁধারে লিফলেট বিতরণ করে এবং গোপন তৎপরতা চালাচ্ছেন, তাদের পরিষ্কার বলতে চায় দেশের মাটিতে কোন সন্ত্রাসী কর্মকান্ড করে দেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা সফল হবে না।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পলাতক নেতা-কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সকলকে সজাগ থাকতে হবে। গোপালগঞ্জকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে নিয়ে তা প্রতিহত করবো আমরা ইনশাআল্লাহ।

তিনি বলেন, ভারত থেকে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ যেন বাংলাদেশে না ঘটে, সে বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীসহ সবাইকে সজাগ থাকতে হবে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে বলছি, জনগণের ধৈর্য্যরে পরীক্ষা নেবেন না। আমরা শান্তি চাই, কিন্তু কেউ অশান্তি সৃষ্টি করলে তা বরদাস্ত করা হবে না।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, বিএনপি নেতা ফরিদ আহমেদ খান লাল্টু, লুৎফুর রহমান মন্টু, ডা. জাহাঙ্গীর কবির ও হাসান আলী লাল্টু প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে ভোমরা স্থলবন্দর ও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের জোর দাবি জানানো হয়। পথসভায় দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত সুরক্ষায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

এসময় জেলা বিএনপি ও অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন মোল্যা।

ট্যাগস :

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদে ভোমরায় পথসভা

আপডেট সময় : ১১:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬