রাজশাহী রেঞ্জে সহকারী পুলিশ সুপার আমান উল্লাহ’র বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ১০:৩৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৮৪ বার পঠিত

রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কর্মরত সহকারী পুলিশ সুপার আমান উল্লাহর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম।
অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার আমান উল্লাহর কর্মকালীন দায়িত্ব পালন, কর্মনিষ্ঠা, পেশাদারিত্ব ও দাপ্তরিক কার্যক্রমে অবদানের কথা তুলে ধরা হয়। এ সময় সহকর্মীরা তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। পাশাপাশি দায়িত্ব পালনে তার নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে ডিআইজি মীর আশরাফ আলী তার নতুন কর্মস্থলে সফলতা এবং ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


























