সংবাদ শিরোনাম :
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
যশোর দর্পণ ডেস্ক :
- আপডেট সময় : ০৭:৫৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৪৬ বার পঠিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান।
এর আগে গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি। ১৫ নভেম্বর দেশে ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে তাঁকে পুনরায় সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী মিসেস বিলকিস আক্তার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার। দীর্ঘ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁর দেশে ফেরার খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
ট্যাগস :


























