ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সজীব হাসান, আদমদীঘি (বগুড়া)
  • আপডেট সময় : ১০:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ৬৩ বার পঠিত

বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে ৪টা পযন্ত উৎসবমুখর পরিবেশে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালক কমিটির সভাপতি মিনহাজুল আবেদীন মিলন, জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোস্তফা মাহাবুব লিটন ও যুগ্ম আহবায়ক রিপন সরদার যৌথভাবে দায়িত্ব পালন করেন।

নির্বাচনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারন সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, শ্রমিক দলের নেতা শামছুদ্দীন উদ্দিন গল্টু, আব্দুল মান্নান, মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন প্রমুখ।

নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মী ও সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনে তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অংশ গ্রহণ করেন। সভাপতি পদে মুকুল হোসেন চেয়ার মার্কা ১৫৭ ভোট, সহ-সভাপতি পদে মানিক হোসেন দেয়াল ঘড়ি মার্কা ১২৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে ইলাম হোসেন মাছ মার্কা ১৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ভোট গ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে নব-নির্বাচিত কমিটির সভাপতি মুকুল হোসেন বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং সংগঠনের উন্নয়ন ও গতিশীলতার বৃদ্ধি জন্য কাজ করে যাবো। ইনশাআল্লাহ

ট্যাগস :

বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আপডেট সময় : ১০:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬