ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

রাজশাহী সার্কিট হাউজে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা

এম আব্দুর রাজ্জাক
  • আপডেট সময় : ০৯:৪৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ৬৭ বার পঠিত

রাজশাহী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাজশাহী সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অঞ্চলের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এ সময় অপরাধ প্রতিরোধ, জনগণের মধ্যে নিরাপত্তাবোধ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রশাসনিক, বিচারিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার, কার্যকর যোগাযোগ বজায় রাখা এবং সম্মিলিত উদ্যোগে দায়িত্ব পালনের বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী পিপিএম, সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, মহানগর দায়রা জজ মোহাঃ ইমদাদুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হক, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মামুন অর রশিদ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথীসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :

রাজশাহী সার্কিট হাউজে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা

আপডেট সময় : ০৯:৪৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬