ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পাঁচবিবির উচাই জেরকা সিং স্কুল পরিদর্শনে সাংসদ: আন্না মিনজ

এম আব্দুর রাজ্জাক
  • আপডেট সময় : ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ৭৩ বার পঠিত

সমতল ভূমিতে বসবাসরত আদিবাসীদের মধ্যে প্রথম বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ৩১৯- আন্না মিঞ্জ জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উচাই জেরকা এস.সি. উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে আদিবাসী দানবীর জেরকা সিং বেশকিছু জমি ও অর্থ দিয়ে তারই নামে শিক্ষা প্রতিষ্ঠাটি শতবছর আগে প্রতিষ্ঠা করেন। এসময় তিনি উচাই আদিবাসী একাডেমি ও সাংস্কৃতিক ভবনও পরিদর্শন করেন।

সোমবার (২৩ নভেম্বর ) দুপুরে এসব প্রতিষ্ঠান পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট জন গোমেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, পামডোর নির্বাহী পরিচালক হৈমন্তী সরকার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক মোঃ সামসুল হুদা দুলাল ও প্রধান শিক্ষক আব্দুল হাই।

ট্যাগস :

পাঁচবিবির উচাই জেরকা সিং স্কুল পরিদর্শনে সাংসদ: আন্না মিনজ

আপডেট সময় : ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬