ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেশবপুরে মানবিকতার দৃষ্টান্ত

শফী বিশ্বাসের চিকিৎসায় হাত বাড়াল উজ্জ্বল স্মৃতি সংসদ

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ০৯:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ৬৪ বার পঠিত

যশোরের কেশবপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের আলতাপোল গ্রামের গ্যাংগ্রিন রোগে আক্রান্ত শফী বিশ্বাসের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক ও মানবিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ।

শফী বিশ্বাস আলতাপোল গ্রামের মৃত আয়ুব বিশ্বাসের ছেলে। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ অসুস্থ শফী বিশ্বাসের চিকিৎসায় সহযোগিতার পাশাপাশি তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উজ্জ্বল স্মৃতি সংসদের সভাপতি মাসুদ পারভেজ শহীদ, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদিরুল ইসলাম ও মনিরুল আলম লিপটন, রাসেল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, কোষাধ্যক্ষ এনামুল হোসেন, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক পল্লী চিকিৎসক সোহাগ বিশ্বাস, ধর্মবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, সহধর্মবিষয়ক সম্পাদক উজ্জ্বল ঘোষ ও সুজন দাস, সহপ্রচার সম্পাদক জাহিদ হাসান বিশ্বাস এবং শিক্ষাবিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান।

এ ছাড়া সংগঠনের সদস্য শহিদুল ইসলাম, রাজু আহম্মেদ, রুবেল হোসেন, কামরুল হোসেন, জুয়েল হোসেন, রবিউল ইসলাম, সবুজ ও সুফল সিংহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ মানবিক উদ্যোগের মাধ্যমে অসচ্ছল, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন উজ্জ্বল স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। তাঁরা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও শফী বিশ্বাসের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :

কেশবপুরে মানবিকতার দৃষ্টান্ত

শফী বিশ্বাসের চিকিৎসায় হাত বাড়াল উজ্জ্বল স্মৃতি সংসদ

আপডেট সময় : ০৯:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬