আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেশবপুর বিএনপি’র বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৬:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ৬৫ বার পঠিত

যশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে কেশবপুর পৌর শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শহরের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কয়েকটি স্থানে অবস্থান কর্মসূচি পালন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফারুক খান, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক আবু নাঈম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মকবুল হোসেন মুকুল, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন এবং হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, থানা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আজিজুর রহমান আজিজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ ও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অহেদুর রহমান অন্তু।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ কেশবপুরের ১১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
























