ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

শার্শায় বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি

আতিকুজ্জামান রিমু, (শার্শা) যশোর
  • আপডেট সময় : ০৫:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ২৯ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি ও সুধী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড কর্তৃক মনোনীত নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য ডা. রেজাউল ইসলাম এবং জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সাধারণ শিক্ষক সদস্য জাহাঙ্গীর আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক সোলাইমান বিশ্বাস, আলমগীর কবির, মনিরুজ্জামান রহমত, পলাশ খানসহ বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।

সভায় বক্তারা বলেন, একটি মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং নিয়মিত পাঠদান কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে নবগঠিত এডহক কমিটি আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

নবনির্বাচিত কমিটির সদস্যরাও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও শিক্ষার্থীবান্ধব করে তোলা এবং বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে, অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী নবগঠিত এডহক কমিটিকে স্বাগত জানান। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে কমিটির পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সুধী সমাবেশের মধ্য দিয়ে বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।

ট্যাগস :

শার্শায় বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি

আপডেট সময় : ০৫:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬