ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

কালীগঞ্জে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে প্রশাসন

সাতক্ষীরা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৬:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ২৭ বার পঠিত

সাতক্ষীরার কালীগঞ্জে কাঁকশিয়ালী নদীতে জেলের জালে জড়িয়ে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় নিহত আজিজুর রহমানের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। নিহতের জানাযায় অংশগ্রহণ করে তাৎক্ষণিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বাদ জোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুর রহমান উপজেলার আমিয়ান গ্রামে নিহতের বাড়িতে জানাযায় অংশগ্রহণ করে আর্থিক অনুদান তুলে দেন পরিবারের হাতে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুর রহমান শোকশপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন যে কোন দুর্যোগে ও বিপদে মানুষের পাশে থাকা উপজেলা প্রশাসনের দায়িত্ব। সরকারি বিধি অনুযায়ী ভবিষ্যতের ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। নিহত স্বজনরা এ সহায়তার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিহত পরিবারের জানাযায় উপস্থিত ও পরিবারের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুধী সচেতন মহল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।

শনিবার আজিজুর রহমান নিজের জীবিকা উপার্জনের ডিঙ্গি নৌকায় স্ত্রী কাজল, দু,বছরের শিশু আবিরকে নিয়ে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যান। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কাক শিয়ালি নদীতে রাতের অন্ধকারে জেলের জালে নৌকা সহ ঢুকে পড়ে। পানিতে ডুবে আজিজুর মারা গেলেও স্ত্রী সন্তান স্থানীয়দের সহায়তায় অলৌকিকভাবে বেঁচে যায়। পরে ঘন্টা ব্যাপী তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে।

ট্যাগস :

কালীগঞ্জে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে প্রশাসন

আপডেট সময় : ০৬:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬