ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

চেয়ারম্যান পদে আলোচনায় এস এম আহসান উদ্দিন সবুজ

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ৭০ বার পঠিত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছে যুবনেতা ও ব্যবসায়ী এস এম আহসান উদ্দিন সবুজের নাম।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার অসহায় মানুষের সহায়তা, শিক্ষামূলক কার্যক্রমে সহযোগিতা এবং তরুণদের বিভিন্ন ইতিবাচক উদ্যোগে সম্পৃক্ত করার ক্ষেত্রে তার ভূমিকা স্থানীয়দের নজর কেড়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশেষ করে তরুণ ভোটারদের একটি অংশের মধ্যে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা বিস্তার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে তার বিভিন্ন উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অনেকে মনে করেন, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে এস এম আহসান উদ্দিন সবুজ ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সামাজিক যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

তবে এখনো নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি। একই সঙ্গে এস এম আহসান উদ্দিন সবুজও চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তারপরও ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে ঘিরে সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে সম্ভাব্য প্রার্থীদের অবস্থান ততই স্পষ্ট হবে। তবে বর্তমান পরিস্থিতিতে পহরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদে আলোচিত সম্ভাব্য মুখগুলোর মধ্যে এস এম আহসান উদ্দিন সবুজ অন্যতম।

ট্যাগস :

চেয়ারম্যান পদে আলোচনায় এস এম আহসান উদ্দিন সবুজ

আপডেট সময় : ০৭:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬