কেশবপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৯:১৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৭০ বার পঠিত

যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল শান্তিপাড়া এলাকায় ইমরান হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন আলতাপোল শান্তিপাড়া গ্রামের আসলাম খার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সদস্যদের দাবি, বুধবার তিনি অস্বাভাবিক আচরণ করেন। বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজন ঘরে প্রবেশ করে তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ শুরু করে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


























