ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

কালিয়ায় ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৩:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৯০ বার পঠিত

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলের কালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) কালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষের ভূমিকা অপরিসীম। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশ আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বক্তারা সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

কালিয়ায় ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৩:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬