সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে যশোরে যুবক ছুরিকাঘাতে আহত
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ৬৫ বার পঠিত

যশোর শহরে পূর্ব শত্রুতার জেরে দীপঙ্কর দাস (৩১) নামে এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কোতোয়ালি থানার ধর্মতলা ছ-মিলের সামনে এ ঘটনা ঘটে। আহত দীপঙ্কর দাস যশোর শহরের গোড়াপাড়া এলাকার এসপি বাংলার সামনে এলাকার বাসিন্দা এবং জীবন দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একই এলাকার নবাব (২২) নামে এক যুবক দীপঙ্কর দাসকে ডেকে নিয়ে যায়। পরে সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নবাব ছুরি দিয়ে দীপঙ্করের পেটের বাম পাশে আঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর স্বজনরা দ্রুত আহত অবস্থায় দীপঙ্করকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ এ ঘটনার তদন্ত করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

























