ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার
সভাপতি সোহাগ ও সম্পাদক মাজেদুল

নড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন

রিপন মন্ডল, নড়াইল
  • আপডেট সময় : ০৯:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ৮১ বার পঠিত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নড়াইল জেলা শাখার ৩৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৪ জুন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত কমিটিতে আনিচুজ্জামান সোহাগ বিশ্বাসকে সভাপতি এবং মো. মাজেদুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মোস্তাক মোল্যা এবং দপ্তর সম্পাদক হিসেবে নাঈমুর রহমান দায়িত্ব পেয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত আংশিক কমিটি আগামী এক বছর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

নতুন কমিটির নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।

কেন্দ্রীয় কমিটির এ অনুমোদনের মধ্য দিয়ে নড়াইল জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সভাপতি সোহাগ ও সম্পাদক মাজেদুল

নড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন

আপডেট সময় : ০৯:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬