ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৬:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ৬৮ বার পঠিত

শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নড়াইলের কালিয়ায় শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কালিয়ার আয়োজনে এ সমাবেশে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। সমাবেশে শিক্ষার বর্তমান অবস্থা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, পাঠদানের মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও মানবিক মূল্যবোধ বিকাশে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তুলতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. জিন্নাতুল ইসলাম বলেন, শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাসসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ট্যাগস :

কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬