ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ী নড়াইলের সৌরভ Logo জমে উঠেছে কেশবপুরের গড়ভাঙ্গা সুপারি হাট, জমজমাট কেনাবেচা Logo কোটালীপাড়ার ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী Logo ডুমুরিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’র শুভ উদ্বোধন Logo দাঙ্গা নিয়ন্ত্রণ ও গণপ্রতিরক্ষায় আনসার-ভিডিপির পেশাগত দক্ষতায় নতুন দিগন্ত Logo অঙ্গীভূত আনসারদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: মহাপরিচালক Logo সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo যশোরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

যশোরে প্রাইভেটকার–ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ৬৭ বার পঠিত

যশোর শহরের ঘোপ বাবলাতলা মোড়ে একটি প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা ৫ মিনিটে যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘোপ বাবলাতলা মাইক্রোস্ট্যান্ড এলাকায় নিউমার্কেট মোড়ের দিক থেকে আসা একটি প্রাইভেটকার ও বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ ইজিবাইকের মোট পাঁচজন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা ও মার্কাজুল উলুম মাদ্রাসার ছাত্র রিয়াদ হোসেন (২৮), যশোর শহরের মনিহার এলাকার আসিব উদ্দিন ইমন (২১), নওপাড়া ইউনিয়নের পাগলাদাহ এলাকার সেলিনা বেগম (৪৫), প্রাইভেটকার চালক কাজীপাড়া এলাকার মোস্তফা (৪৪) এবং হামিদপুর-ফতেহপুর এলাকার সুমন (৩৫)।

আহতদের মধ্যে সুমনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

যশোরে প্রাইভেটকার–ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

আপডেট সময় : ০৭:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬