ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডুমুরিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’র শুভ উদ্বোধন Logo দাঙ্গা নিয়ন্ত্রণ ও গণপ্রতিরক্ষায় আনসার-ভিডিপির পেশাগত দক্ষতায় নতুন দিগন্ত Logo অঙ্গীভূত আনসারদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: মহাপরিচালক Logo সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo যশোরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন Logo ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন Logo বাগুডাঙ্গা শামছুল উলূম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকার বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

অসহায়দের পাশে যশোর মুক-বধির সংঘ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ৫৪ বার পঠিত

যশোর মুক-বধির সংঘের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সংগঠনের নিয়মিত সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক বেনোজেন খান এবং অ্যাডাম যশোরের সদস্য সচিব শাহ্জাহান নান্নু।

এ সময় যশোর মুক-বধির সংঘের সভাপতি তোফাজ্জল হোসেন মনিক, উপদেষ্টা মো. আকিব রায়হান, সাধারণ সম্পাদক নান্টু কর্মকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে। তারা সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

অসহায়দের পাশে যশোর মুক-বধির সংঘ

আপডেট সময় : ০৭:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬