ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ভ্যানচালক একলাসের মরদেহ উদ্ধার Logo কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা Logo নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন Logo শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত Logo কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়াকে সমাহিত Logo শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি Logo শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo কাভার্ডভ্যানে মিলল ২২৫৭ বোতল নিষিদ্ধ সিরাপ, গ্রেপ্তার ২ Logo রামপালে শেখ আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

যশোর মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ৬৫ বার পঠিত

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক ফয়সাল (১৮) ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার সুকানিপাড়া গ্রামের সাহেরুল মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের ১ নম্বর গেটের পাশে মাহমুদুর রহমানের মোবাইল ব্যাংকিংয়ের দোকানে গিয়ে ফয়সাল একটি নম্বরে সাত হাজার টাকা ক্যাশ-ইন করেন। অভিযোগ রয়েছে, ক্যাশ-ইনের পর দোকানদারকে টাকা পরিশোধ না করেই তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।

বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করেন। পরে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেন। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার একটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে ফয়সালকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

যশোর মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

আপডেট সময় : ১০:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬