ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল Logo ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ভ্যানচালক একলাসের মরদেহ উদ্ধার Logo কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা Logo নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন Logo শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত Logo কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়াকে সমাহিত Logo শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি Logo শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo কাভার্ডভ্যানে মিলল ২২৫৭ বোতল নিষিদ্ধ সিরাপ, গ্রেপ্তার ২

যশোরে ডিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ বার পঠিত

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ হৃদয় হোসেন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে যশোর কোতয়ালী থানাধীন ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাহিরমল্লিক গ্রামে এ অভিযান চালানো হয়।

ডিবি যশোরের এসআই (নিঃ) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল এনামুল হকের বসতবাড়ির উঠানে অভিযান চালায়। এ সময় হৃদয় হোসেনের হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটক হৃদয় হোসেন যশোর কোতয়ালী মডেল থানার বারান্দিপাড়া মোল্লাপাড়া এলাকার মৃত আছাদুল ইসলামের ছেলে। তার মা শুকরানি বেগম।

পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক আসামিকে সোমবার (২১ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

যশোরে ডিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ১

আপডেট সময় : ০৯:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬