ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ভ্যানচালক একলাসের মরদেহ উদ্ধার Logo কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা Logo নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন Logo শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত Logo কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়াকে সমাহিত Logo শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি Logo শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo কাভার্ডভ্যানে মিলল ২২৫৭ বোতল নিষিদ্ধ সিরাপ, গ্রেপ্তার ২ Logo রামপালে শেখ আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ৪৫ বার পঠিত

যশোর শহরের রেলগেট এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাকিব (৩০) যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রাকিব রিকশাযোগে দড়াটানা থেকে রাজগঞ্জ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে রেলগেট এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত ছিনতাইয়ের উদ্দেশ্যে তার গতিরোধ করে। একপর্যায়ে তারা রাকিবকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

আপডেট সময় : ০৪:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬