ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

কালিয়ায় অনুমোদনহীন পানি উৎপাদনকারী দু’কারখানাকে জরিমানা

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৭০ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলায় অনুমোদন ছাড়াই বোতলজাত পানি উৎপাদনের অভিযোগে দুই কারখানায় অভিযান চালিয়ে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) কালিয়া পৌর এলাকার রামনগর গ্রাম এবং নড়াগাতী থানার পাকুড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোরের ইন্সপেক্টর রাকিব ইসলাম এবং কালিয়া ও নড়াগাতী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নিবন্ধন ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বোতলজাত পানি উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১) ধারা লঙ্ঘনের দায়ে ৪১ ধারায় পাকুড়িয়া গ্রামের রেজওয়ান শেখকে ২৫ হাজার টাকা এবং রামনগর গ্রামের ফারজানা নাজুকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযুক্তরা ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদনহীন ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

কালিয়ায় অনুমোদনহীন পানি উৎপাদনকারী দু’কারখানাকে জরিমানা

আপডেট সময় : ১০:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬