ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

কালিয়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৬২ বার পঠিত

‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলায় প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় আলোচনা সভা, ঋণ বিতরণ, গাছের চারা বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম এবং কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য দেন কালিয়া উপজেলা ইউসিসিএল সভাপতি এস. এম. নাজমুল হক (প্রিন্স), সাংবাদিক মো. রমিম সরদার এবং বিআরডিবির সুফলভোগী রিচিনা বেগম।

অনুষ্ঠানে বিআরডিবির ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ কর্মসূচির আওতায় সুফলভোগী রিচিনা বেগমের হাতে ২ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়। এছাড়া উপকারভোগীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ঋণের চেক, গাছের চারা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কালিয়া উপজেলায় প্রথমবারের মতো আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬-এর কর্মসূচির সমাপ্তি ঘটে।

ট্যাগস :

কালিয়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আপডেট সময় : ১০:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬