ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ Logo ব্লাড ক্যান্সারে আক্রান্ত পারভেজের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo যশোর জেলা জামায়াতের আমীরের শপথ নিলেন গোলাম রছুল এমপি Logo সাফ চ্যাম্পিয়নশিপের নিরাপত্তায় আনসার, প্রস্তুত স্ট্রাইকিং ফোর্স Logo যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ Logo বাঘারপাড়ায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামি আটক Logo সাতক্ষীরার তালায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড Logo কুলাউড়ায় মহিলা ইউপি সদস্যের নেতৃত্বে প্রবাসীর সম্পত্তি দখল চেষ্টা Logo মানুষের বসতভিটা রক্ষায় নদীপাড়ে এমপি বিশ্বাস জাহাঙ্গীর Logo কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ী নড়াইলের সৌরভ
শিপইয়ার্ড-রূপসা সড়কে সংস্কার কার্যক্রম শুরু

জনদুর্ভোগ লাঘবে পাশে দাঁড়াল ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া
  • আপডেট সময় : ০৯:১৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ৬৪ বার পঠিত

খুলনা নগরীর শিপইয়ার্ড–রূপসা স্ট্যান্ড সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় এটি সাধারণ মানুষের চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ মরণফাঁদে পরিণত হয়েছিল। জনদুর্ভোগের এই চরম মুহূর্তে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতি।

সড়কটির সংস্কার কাজ ত্বরান্বিত করতে ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহাজান জমাদার-এর নির্দেশনায় সমিতির পক্ষ থেকে ২০ গাড়ি আধলা (ইটভাঙা পাথর) অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। জনহিতকর এই উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

খুলনা মহানগর বিএনপি গঠিত ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র তত্ত্বাবধানে সড়কটির সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। সংস্কার কাজের উদ্বোধন ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেডিএ চেয়ারম্যান আলম মনা। এছাড়া কার্যক্রমে নেতৃত্ব দেন ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র আহবায়ক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন।

এ সময় মো. শফিকুল আলম তুহিন বলেন, “দীর্ঘদিন সড়কটি বেহাল অবস্থায় থাকলেও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে আমরা এই উদ্যোগ নিয়েছি। এই গুরুত্বপূর্ণ কাজটি বাস্তবায়নে ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির অবদান অত্যন্ত প্রশংসনীয়। তাদের দেওয়া সামগ্রী ব্যবহার করে আমরা দ্রুত সড়কের ঝুঁকিপূর্ণ গর্তগুলো ভরাট করছি।”

সংস্কার কাজে যুক্ত নেতাকর্মীরা জানান, ইটভাটা মালিক সমিতির দেওয়া এই ইট ও আধলাগুলো ব্যবহার করে সড়কের বড় বড় গর্তগুলো ভরাট করা হচ্ছে, যা যানবাহন ও পথচারীদের চলাচলের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনবে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বেহাল দশার কারণে দীর্ঘদিন তারা চরম ভোগান্তিতে ছিলেন। ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির এই স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড ও আর্থিক সহযোগিতা সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থায় নতুন আশার সঞ্চার করেছে। তারা দ্রুত সড়কটি সম্পূর্ণ মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

শিপইয়ার্ড-রূপসা সড়কে সংস্কার কার্যক্রম শুরু

জনদুর্ভোগ লাঘবে পাশে দাঁড়াল ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি

আপডেট সময় : ০৯:১৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬