ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিচার বর্হিভূত হত্যার আর্ন্তজাতিক বিচার করতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী

যশোরের বেনাপোল সাদীপুর সীমান্তে উপস্থিত হয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলেও তাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করার সুযোগ নেই। এসব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে হবে।

বুধবার (৩ জুন) দুপুর ১টায় যশোরের বেনাপোল থানার সাদিপুর সীমান্তের রঘুনাথপুর বিওপির নিকট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সীমান্ত পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

তিনি বলেন, দেশের সীমান্তবর্তী এলাকাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। এসব অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে ঘাটতি রয়েছে। সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষ বিজিবির পাশে রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সীমান্তের ভারতীয় অংশে নানা কার্যক্রম পরিচালনার সুযোগ থাকলেও বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করা হয়, যা গ্রহণযোগ্য নয়।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সমালোচনা করে তিনি বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাগুলোর আন্তর্জাতিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে এবং ভারতকে এসব ঘটনার জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি সীমান্তে পুশ-ইন কার্যক্রমেরও তীব্র নিন্দা জানান।

সম্প্রতি আলোচিত “হাদি হত্যাকাণ্ড”-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রকৃত হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে তাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা তাও স্পষ্ট করা উচিত।

সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির সক্ষমতা বৃদ্ধির দাবি জানিয়ে তিনি বলেন, বাহিনীর সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধি, আধুনিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করা প্রয়োজন।

আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি সীমান্ত পরিস্থিতি ও স্থানীয় সমস্যা নিয়ে নানা আলোচনা হয়। সীমান্ত এলাকা হিসেবে বেনাপোল এবং সাদীপুর সীমান্তের রঘুনাথপুর বিওপি-তে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিচার বর্হিভূত হত্যার আর্ন্তজাতিক বিচার করতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী

আপডেট সময় : ০২:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬