ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী বিল্লু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ৫০ বার পঠিত

খুলনার কুখ্যাত বি-কোম্পানির অস্ত্রধারী সন্ত্রাসী বিল্লাল সিপাই ওরফে বিল্লু (২৬) এবং তার সহযোগী রবিউল ইসলাম রনি ওরফে হৃদয়কে (২১) বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানি।

রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল (মুন্সিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, রায়েরমহলে সরদার ইউসুফ আলীর সেমিপাকা বাড়ির ভাড়াটিয়া বিল্লাল সিপাইয়ের শয়নকক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে এবং তার সহযোগী রবিউল ইসলাম রনিকে আটক করা হয়। পরে বিল্লুর ঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের কার্নিশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, বিল্লাল সিপাই ওরফে বিল্লু খুলনা অঞ্চলের কুখ্যাত বি-কোম্পানির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন, হত্যাচেষ্টাসহ মোট চারটি মামলা রয়েছে।

র‍্যাব-৬ আরও জানায়, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উদ্ধারকৃত আলামতসহ আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী বিল্লু গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬