ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার
বিশেষ উপহারে বরণ শিক্ষার্থীদের

যবিপ্রবির সিএসই বিভাগে নবীনবরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ৪৮ বার পঠিত

শিক্ষাবর্ষ সম্বলিত বিভাগের লোগো খচিত বিশেষ উপহার প্রদান করে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।

রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সিএসই বিভাগের ২৩৪ নম্বর কক্ষে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিএসই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আলম হোসেন, সহযোগী অধ্যাপক নাজমুল হোসেন, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নৌওশীন আমিন শেখ, সহকারী অধ্যাপক মনিশংকর হালদার, সহকারী অধ্যাপক ড. নাসিম আদনান, সহকারী অধ্যাপক ড. এ এফ এম শাহাব উদ্দীন, প্রভাষক শেখ সালাউদ্দিন কবির এবং প্রভাষক আবু রাফে মোহাম্মদ জামিল।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. কামরুল ইসলাম বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ে এসেছো তোমাদের বাবা-মায়ের অনেক আশা-ভরসার জায়গা থেকে। তাই শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী ও দায়িত্বশীল হতে হবে। সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবে। কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হলে তাৎক্ষণিকভাবে শিক্ষকদের জানাবে।

অনুষ্ঠানে নবীনদের বিভাগ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি বিভাগের শিক্ষা কার্যক্রম, একাডেমিক পরিবেশ, গবেষণা, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। শেষে নবীন শিক্ষার্থীদের হাতে বিভাগের লোগোসংবলিত বিশেষ উপহার তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বরণ করে নেওয়া হয়।

ট্যাগস :

বিশেষ উপহারে বরণ শিক্ষার্থীদের

যবিপ্রবির সিএসই বিভাগে নবীনবরণ

আপডেট সময় : ০৯:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬