ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে অনলাইন জুয়ার অভিযোগে চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১৪ বার পঠিত

যশোরের মণিরামপুরে অভিযান চালিয়ে অনলাইন জুয়া বা বেটিং ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের কালীবাড়ী বাজারের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মণিরামপুরের বালিদা পূর্বপাড়ার মো. আফছার গাজীর ছেলে মো. শরিফুল ইসলাম (৪০), নেহালপুর ঝাইতলা এলাকার গোলাম মোস্তফা দফাদারের ছেলে মো. বাহারুল ইসলাম (২৬), নেহালপুর আটারঘাট এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. ইসমাইল হোসেন ওরফে রাজু (৩৫) এবং জয়পুর দফাদারপাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন (২৩)।

ডিবি পুলিশ জানায়, এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কালীবাড়ী বাজারে রেজাউল করিমের চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি অনলাইন জুয়া বা বেটিং খেলায় যুক্ত রয়েছেন। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬-৭ জন পালানোর চেষ্টা করেন। এ সময় চারজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যান। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অনলাইন বেটিং ও জুয়া পরিচালনার কথা স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে একটি জেনএক্স-২, একটি ভিভো ভি৩০ লাইট ও একটি টেকনো স্পার্ক ৪০সি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা পলাতক আরও ২-৩ জনের সঙ্গে যোগসাজশে বিভিন্ন অনলাইন বেটিং এজেন্ট ও জুয়া সাইট বা অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ কাজে বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ লেনদেন ও ই-ট্রানজেকশন করা হতো বলে পুলিশের দাবি। গ্রেপ্তার চারজনকে বুধবার (১২ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

মণিরামপুরে অনলাইন জুয়ার অভিযোগে চারজন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬