ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কেশবপুরে আন্তঃহাউজ ফুটবলে চ্যাম্পিয়ন বকুল দল

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ৩৮ বার পঠিত

যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পদ্ম দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বকুল দল। বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন।

আন্তঃহাউজ এই প্রতিযোগিতায় বকুল, পদ্ম, গোলাপ ও শাপলা নামে চারটি দল অংশ নেয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে ওঠে বকুল ও পদ্ম দল। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বকুল দল ৩-০ গোলে জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সাংবাদিক মোতাহার হোসাইন ও সাংবাদিক রায়হান জনি। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার ক্রীড়াপ্রেমীরা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন।

খেলা উদ্বোধনের সময় ওসি রোকসানা খাতুন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তাঁর বক্তব্য শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ ও উদ্দীপনা বাড়িয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

বকুল দলের অধিনায়ক প্রিয়া খাতুন বলেন, ‘ওসি ম্যাডামের উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক বক্তব্য আমাদের অনেক অনুপ্রাণিত করেছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু বলেন, ওসির উদ্দীপনামূলক বক্তব্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।

উল্লেখ্য, এর আগে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রিকেট দল দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে। পাশাপাশি বিদ্যালয়ের ফুটবল দলও জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে।

ট্যাগস :

কেশবপুরে আন্তঃহাউজ ফুটবলে চ্যাম্পিয়ন বকুল দল

আপডেট সময় : ১০:৪৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬