ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৬৭ বার পঠিত

শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি ও মেধাবীদের উৎসাহিত করতে নড়াইলের কালিয়া উপজেলার ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নে আয়োজন করা হয়েছে কৃতী শিক্ষক ও শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬। এ আয়োজনকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

“ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারি হউক জয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৯ আগস্ট) দুপুর ৩টায় পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠান।

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সম্মাননা জানানোর পাশাপাশি তাদের সাফল্য উদযাপনই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজকদের প্রত্যাশা, কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে অন্য শিক্ষার্থীরাও পড়াশোনায় আরও মনোযোগী, আত্মবিশ্বাসী ও উদ্যমী হয়ে উঠবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন এম মোশতাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চিফ রিজিওনাল ম্যানেজার মো. মিজানুল ইসলাম (একলিম) ও রিপন বিশ্বাস (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন শার্মিলা মিতা।

আয়োজকরা জানান, এ আয়োজন শুধু কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্যে সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি, মেধার বিকাশ এবং সমাজে শিক্ষার গুরুত্ব তুলে ধরার একটি ইতিবাচক বার্তাও দেওয়া হবে।

তারা আরও বলেন, কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ

আপডেট সময় : ০৯:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬