ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / ৫৭ বার পঠিত

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানভীর হাসান জয় (২২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক তানভীর হাসান জয় উপজেলার সালতা গ্রামের নাহিদ শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার সালতা এলাকার সম্রাট হোসেনের চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

ট্যাগস :

শার্শায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০১:৪৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬