ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বড়দিয়া বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:৩২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বিশ্বাস আসজাদুর রহমান মিঠুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, দি পাটনা একাডেমির সভাপতি খান সুমন রানা, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, দি পাটনা একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোল্লা সাহাদত হোসেন এবং বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোল্লা সাকায়ত হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতির জন্য দক্ষ নেতৃত্ব, শিক্ষক-অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিঠুর নেতৃত্বে বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা ছাত্রীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ের শৃঙ্খলা, সুন্দর পরিবেশ ও সহশিক্ষা কার্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিঠুকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

ট্যাগস :

বড়দিয়া বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

আপডেট সময় : ১০:৩২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬