ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৫৪ বার পঠিত

যশোরের চৌগাছা উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ রহমান খান এবং পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুলকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, আটক দুইজনের বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের আটক করেছে।

তিনি বলেন, আজাদ রহমান খান একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া একই মামলায় সন্দেহভাজন হিসেবে সৌরভ রহমান বিপুলকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

চৌগাছায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় : ০৮:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬