ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বড়দিয়ায় বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ Logo নড়াগাতীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মুত্তাকিন আটক Logo পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার Logo মণিরামপুরে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক Logo মানবাধিকার সুরক্ষায় লায়ন ফরহাদুল হাসানের নেতৃত্বে আসক Logo কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু Logo কালিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে শফিকুল ইসলাম বাবুর শোক Logo রাঙামাটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় Logo বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন Logo মাদারীপুরের নিখোঁজ কন্যাকে ফিরে পেতে আদালতে পিতার মামলা

ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩৮ শিক্ষার্থীকে কুরআন সবক প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ বার পঠিত

যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে ‘কুরআন সবক প্রদান অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ৩৮ শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন তুলে দিয়ে সবক প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর আমিনিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান জি এম আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সারাফাত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা প্রকৌশলী খন্দকার রাশেদুজ্জামান রতন ও ড. মাহবুবুর রহমান। এ ছাড়া প্রতিষ্ঠানের নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামাল, আজিজুর রহমান মশিউর, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, আদর্শ ও মানবিক মূল্যবোধের বিকাশ প্রয়োজন। আধুনিক শিক্ষার সঙ্গে কুরআন ও সুন্নাহর শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, শুধু কুরআন পড়তে শেখানোই যথেষ্ট নয়; এর শিক্ষা ও আদর্শ অনুধাবন করে তা বাস্তব জীবনে প্রতিফলনের মানসিকতাও শিক্ষার্থীদের মধ্যে তৈরি করা জরুরি।

অনুষ্ঠানে কয়েকজন অভিভাবক প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। অভিভাবক রফিকুল ইসলাম বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি সন্তানদের কুরআনের শিক্ষায় শিক্ষিত করার সুযোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন।

অভিভাবক নাজমা আক্তার বলেন, ব্যস্ততার কারণে অনেক সময় বাসায় সন্তানদের নিয়মিত কুরআন শেখানো সম্ভব হয় না। বিদ্যালয়ে শিক্ষকদের মাধ্যমে সন্তানদের মধ্যে কুরআন শেখার আগ্রহ ও অভ্যাস তৈরি হচ্ছে।

অভিভাবক আবদুল্লাহ আল মামুন বলেন, প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি চরিত্র, শৃঙ্খলা ও নৈতিকতার প্রতিও গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি গড়ে তোলার লক্ষ্যেই তাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠান শেষে ৩৮ শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি জীবনে সফলতা এবং প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩৮ শিক্ষার্থীকে কুরআন সবক প্রদান

আপডেট সময় : ০৯:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬