ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে ১৬৮ বোতল ফেয়ারডাইল সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল Logo ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ভ্যানচালক একলাসের মরদেহ উদ্ধার Logo কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা Logo নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন Logo শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত Logo কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়াকে সমাহিত Logo শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি Logo শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

যশোরে ১৬৮ বোতল ফেয়ারডাইল সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ বার পঠিত

যশোরের কোতোয়ালী মডেল থানাধীন বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬৮ বোতল ফেয়ারডাইল সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে বাহাদুরপুর স্কুল মোড়ে যশোর-ঢাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে অলিয়ার বিশ্বাস (৩৬) এবং একই গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে রাসেল হোসেন (২২)।

এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল জানতে পারে, দুই ব্যক্তি খুলনা থেকে যশোর হয়ে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাসে অবৈধ মাদকদ্রব্য নিয়ে যাচ্ছেন। পরে বাহাদুরপুর স্কুল মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দিগন্ত পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ওই দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে ১৬৮ বোতল ফেয়ারডাইল সিরাপ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, উদ্ধার করা মাদকদ্রব্য খুলনা থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের বাসযোগে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা থাকার তথ্য পাওয়া যায়নি।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে উদ্ধারকৃত আলামত ও তাদের যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

যশোরে ১৬৮ বোতল ফেয়ারডাইল সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬