ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আশিকুর রহমান, নড়াইল
  • আপডেট সময় : ০৫:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৫ বার পঠিত

নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাল্টিপারপাস হল রুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা শিবিরের সভাপতি তাজ মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক ডা. জায়েদ আহমাদ, জেলা শিবিরের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা শিবিরের ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক তানভীর সিকদার, জেলা প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান, জেলা এইচআরডি সম্পাদক নাইমুল ইসলাম, ভিক্টোরিয়া কলেজ শিবিরের সভাপতি ওয়াকিবুজ্জামান অভিসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা সেক্রেটারী রোমান শেখ। অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের ফুল, কুরআন, খাবারসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।

ট্যাগস :

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৫:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬