স্বদেশ বিচিত্রা’র সম্পাদক অশোক ধরকে টিপিএসবি’র ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় : ০৪:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ বার পঠিত

কবি, সাহিত্যিক, লেখক ও সাংবাদিক এবং জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার প্রকাশক ও সম্পাদক অশোক ধর-এর যশোর জেলা পরিদর্শন উপলক্ষে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) যশোরে আয়োজিত এ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসিফ আকবর সেতু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, লেখক ও সাংবাদিক এবং জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার প্রকাশক ও সম্পাদক অশোক ধর। তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র রিপোর্টার অলোক বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন খোকন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা শাখার পক্ষ থেকে প্রধান অতিথি অশোক ধরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পরে সাংবাদিকতা, গণমাধ্যমের বিভিন্ন বিষয় এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের মধ্যে পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে একে অপরের পাশে থাকা এবং সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, অশোক ধর-এর প্রকাশনা প্রতিষ্ঠানের অধীনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা, ইংরেজি পত্রিকা দ্য ডেইলি নিউজ ভিলেজ, সাপ্তাহিক কালধারা এবং সাপ্তাহিক আজকের জিহাদ প্রকাশিত হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন নাসিম, যশোর জেলা প্রতিনিধি বিজয় টিভি এবং প্রকাশক ও সম্পাদক দৈনিক যশোরের সংবাদ; আসিফ আকবর সেতু, খুলনা বিভাগীয় বিশেষ প্রতিনিধি জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা এবং প্রকাশক ও সম্পাদক যশোর জার্নাল।
এছাড়া উপস্থিত ছিলেন মোস্তফা কামাল (দৈনিক রূপান্তর প্রতিদিন), নাসির উদ্দিন নয়ন (স্টাফ রিপোর্টার, দৈনিক যশোর), সুমন ঘোষ (দৈনিক ফুলতলা প্রতিদিন), এনায়েত খান (ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিডি খবর), আজমল হুদা (দৈনিক বার্তা), আব্দুল কাদের রিপন (জাতীয় দৈনিক বর্তমান কথা) এবং রেজাউল করিম রতন (সিনিয়র রিপোর্টার, যশোর জার্নাল)।
মতবিনিময় অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

























