ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়েমুচড়ে নিহত ২

রোহিত হোসেন রনি
  • আপডেট সময় : ০৮:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ বার পঠিত

যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে কৃষ্ণবাটি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা এলাকার গফুর গাজীর ছেলে আজিজুল হক (৪৫) এবং একই এলাকার কুড়ন গাজীর ছেলে এরশাদ (৫০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই দুই ব্যক্তি বাড়ি থেকে দাঁত খাওয়ার জন্য বের হয়েছিলেন। তারা ইজিবাইকে করে কৃষ্ণবাটি এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এতে ইজিবাইকে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিচয় শনাক্ত করে এবং দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করে।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, কৃষ্ণবাটি এলাকার এই রেললাইন পারাপারের স্থানে দীর্ঘদিন ধরে কোনো নিরাপদ রেলগেট বা কার্যকর ব্যারিকেড নেই। ফলে ট্রেন আসা-যাওয়ার সময় ঝুঁকি নিয়ে মানুষ ও বিভিন্ন যানবাহন রেললাইন পারাপার করে। এর আগেও এই এলাকায় একাধিকবার দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।

এলাকাবাসী বলেন, শুধু দুর্ঘটনার পর তদন্ত করলেই হবে না; মানুষের জীবন রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। তারা কৃষ্ণবাটি এলাকায় স্থায়ী রেলগেট নির্মাণ অথবা ট্রেন আসার সময় নিয়ন্ত্রণ করা যায়, এমন ব্যারিকেড ব্যবস্থা দ্রুত স্থাপনের জোর দাবি জানিয়েছেন।

তাদের দাবি, রেলগেট বা স্বয়ংক্রিয় ব্যারিকেড থাকলে ট্রেন আসার সময় যানবাহন ও পথচারীদের রেললাইন পারাপার বন্ধ করা সম্ভব হবে। এতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকটাই এড়ানো যাবে বলে মনে করছেন স্থানীয়রা।

একই সঙ্গে কৃষ্ণবাটি রেললাইন পারাপারের স্থানে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে মানুষের জীবন রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়েমুচড়ে নিহত ২

আপডেট সময় : ০৮:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬