ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির সঙ্গে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময়

আব্দুর রশিদ, সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৯:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ বার পঠিত

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারের লেকভিউয়ের যমুনা হলে এ সভা অনুষ্ঠিত হয়। বিপিএইচসিডিএ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোঃ মোকাদ্দেছ আলী মজুমদার শাহীন, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আওয়াল রাজা, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডাঃ আফতাবুজ্জামান এবং বিপিএইচসিডিএ খুলনা বিভাগীয় সমন্বয়ক ডাঃ মোস্তফা কামাল।

এ সময় বক্তব্য দেন বিপিএইচসিডিএ সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল, সহ-সভাপতি কেএম মুজাহিদুল ইসলাম প্রিন্স, প্রচার সম্পাদক সিএম নাজমুল ইসলামসহ অন্যরা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ক্লিনিক নীতিমালা অনুসরণ করেই বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনা করতে চান তারা। একই সঙ্গে সহজ শর্তে লাইসেন্স প্রক্রিয়া বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন তারা। নীতিমালা অমান্য করে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত ক্লিনিকগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, নতুন নীতিমালা অনুযায়ী সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে কোনো ক্লিনিক স্থাপন বা পরিচালনার নির্দেশনা রয়েছে। দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে পরিচালিত ক্লিনিকগুলোর ক্ষেত্রে এ নির্দেশনা শিথিল করার দাবি জানান তারা।

সভায় বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাতক্ষীরা জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপিএইচসিডিএ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল।

ট্যাগস :

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির সঙ্গে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময়

আপডেট সময় : ০৯:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬