হাজিরবাগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপডেট সময় : ০৫:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার পঠিত

সরকারের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী সংসদ সদস্য সাবিরা সুলতানা এমপি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, শিক্ষার্থীদের মোটিভেশন বেশি জরুরী।তিনি মাদকের ভয়াবহতা রোধ, সামাজিক অবক্ষয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মব সৃষ্টি, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক অপতথ্যের ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান।
তিনি সামাজিক সচেতনতাই শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা রোধ ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ায় মনোযোগী হতে হবে। অধ্যবসায় থাকতে হবে। নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে ভালো মানুষ হতে হবে। মনে রাখতে হবে শিক্ষার আলো না থাকলে সর্বক্ষেত্রে তুমি মূল্যহীন। সে কারণে লেখাপড়ার কোন বিকল্প নাই।
এমপি সাবিরা মুন্নি উদ্দেশ্যে আরো বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে। সরকার শিক্ষা খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। তিনি একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে সমালোচনা করে বলেন, তারা জান্নাতের কথা বলে মানুষের সরল বিশ্বাসকে বিভ্রান্ত করছে।
তিনি শনিবার (২৬সেপ্টেম্বর) সকালে বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ’র জিপিএ-৫ প্রাপ্তসহ বিভিন্ন গ্রেডে ২২জন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হাজিরবাগ ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ।
বিএনপি নেতা জামশেদ আলীর ও আব্দুল হাই লাভলুর সঞ্চালনায় স্কুলের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জেষ্ঠ নেতা সরদার শাহজাহান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমান, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেন, বাঁকড়া ইউপি চেয়ারম্যান আনিস উর রহমান, মাস্টার হেলাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, প্রিন্সিপাল মনিরুজ্জামান মনির, অধ্যাপক আমিরুল ইসলাম, বিএনপি নেতা রিকাব উদ্দিন, আল আমিন ইউসুফ, তমিজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের মধ্যে এসময় বক্তব্য রাখেন, নুরজাহান খাতুন, রেদওয়ান হোসেন প্রমুখ।
























