দড়িউমাজুড়িতে গাজী মনিরুজ্জামানের নির্বাচনী উঠান বৈঠক
- আপডেট সময় : ১০:০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১১ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের দড়িউমাজুড়ি গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা আমির মাওলানা গাজী মনিরুজ্জামানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা গাজী আনিসুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, চিতলমারী থানা; মাওলানা সেকেন্দার আলী, ৭ নম্বর সন্তোষপুর ইউনিয়ন সভাপতি; অসিত বারুই, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি; প্রশান্ত, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি; এবং দৈনিক ভোরের চেতনা পত্রিকার চিতলমারী প্রতিনিধি সাংবাদিক প্রিন্স হালদার। এছাড়া সন্তোষপুর ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রার্থীর পক্ষ থেকে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়, এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পরে নেতৃবৃন্দ নির্বাচিত হলে জনগণের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।
এ সময় স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী কার্যক্রম জোরদার, গণসংযোগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে প্রার্থীর পরিকল্পনা তুলে ধরার বিষয়ে মতবিনিময় হয়।
উঠান বৈঠকটি স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।






















