ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাসভবনে ছুটে গিয়ে জানালেন সহমর্মিতা

অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনের পাশে বিএনপি নেতৃবৃন্দ

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পঠিত

দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক শাহাবুদ্দিন। তাঁর অসুস্থতার খবর পেয়ে খোঁজখবর নিতে বাসভবনে ছুটে যান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সহকর্মী সাংবাদিক।

এ সময় তাঁরা অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তাঁর চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

শাহাবুদ্দিনকে দেখতে যাওয়া ব্যক্তিরা হলেন, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বেনাপোল যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক এবং দৈনিক যায়যায়দিনের সাংবাদিক আরশফ হোসেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অসুস্থ শাহাবুদ্দিনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।

পরে সাংবাদিক শাহাবুদ্দিনের সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসে আবারও সহকর্মীদের সঙ্গে কাজ করতে পারবেন।

অসুস্থ সহকর্মীর খোঁজখবর নিতে বাসভবনে ছুটে যাওয়ার এ উদ্যোগে সহকর্মীর প্রতি আন্তরিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ ঘটেছে।

ট্যাগস :

বাসভবনে ছুটে গিয়ে জানালেন সহমর্মিতা

অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনের পাশে বিএনপি নেতৃবৃন্দ

আপডেট সময় : ১২:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬