ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

অসুস্থ সহযোদ্ধা কদর আলী মেম্বারের পাশে নুরুজ্জামান লিটন

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ১১:৪৪:১২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ২০ বার পঠিত

দলের দুঃসময়ে রাজপথে থেকে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হননি উলাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর অসুস্থতার খবর পেয়ে দেখতে ছুটে যান যশোর-৮৫/১ আসনের ধানের শীষের কান্ডারী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি অসুস্থ কদর আলী মেম্বারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পাশে কিছু সময় কাটান।

এ সময় নুরুজ্জামান লিটন বলেন, কদর ভাই একজন পরীক্ষিত জিয়ার সৈনিক। দলের জন্য তিনি জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিএনপির দুঃসময়ে তিনি দলের পাশে ছিলেন, দলের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করেছেন। আজ দলের সুসময়ে এসে সেই প্রিয় মানুষটি অসুস্থ হয়ে পড়েছেন, এটা সত্যিই আমাদের জন্য কষ্টের।

তিনি আরও বলেন, আমি মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ যেন কদর ভাইকে দ্রুত সুস্থতা দান করেন, তাঁর নেক হায়াত বাড়িয়ে দেন এবং আবারও আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে আনেন। আমরা তাঁর পাশে আছি, ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সহ-সভাপতি রুহুল আমিন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান ও সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান এবং শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী।

আরও উপস্থিত ছিলেন উলাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি মুনয়েম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহাইমিনুল সাগরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অসুস্থ সহযোদ্ধার পাশে দাঁড়িয়ে কদর আলী মেম্বারের দ্রুত সুস্থতা কামনা করেন নুরুজ্জামান লিটন ও উপস্থিত নেতাকর্মীরা। এ সময় দলের নেতাকর্মীদের পারস্পরিক সহমর্মিতা ও মানবিক সম্পর্কের বিষয়টিও উঠে আসে।

ট্যাগস :

অসুস্থ সহযোদ্ধা কদর আলী মেম্বারের পাশে নুরুজ্জামান লিটন

আপডেট সময় : ১১:৪৪:১২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬