ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তৃণমূলকে শক্তিশালী করতে রামনগর ইউনিয়ন ছাত্রদলের প্রস্তুতি সভা Logo কেশবপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় Logo যবিপ্রবিতে তারামন বিবি হলে অন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু Logo প্রতারণার অভিযোগে আইনজীবি জুয়েলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo কালীগঞ্জে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড, বন্ধ হলো বাল্যবিবাহ Logo নড়াগাতীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা Logo যশোরে হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারী রোগীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির অভিযোগ Logo গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় এডহক কমিটির সভাপতি সালাহউদ্দিন Logo পূর্ব রূপসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত Logo আতিকুজ্জামান সনিকে দুর্গাপূজার আমন্ত্রণ দিলেন পাটবাড়ী পূজা কমিটি

যশোর সদর হাসপাতালে রোগীর ব্যাগ থেকে টাকা চুরি, নারী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ১১ বার পঠিত

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর ব্যাগ থেকে ১২ হাজার টাকা চুরির অভিযোগে শিল্পী নামে এক নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে হাসপাতালের এক্স-রে কক্ষের সামনে এ ঘটনা ঘটে। আটক শিল্পী জামালপুরের ইসলামপুর থানার পূর্ব ব্যাপারীপাড়া এলাকার হাসিবুরের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার নওদা গ্রামের জামাল হাওলাদারের স্ত্রী মোছাম্মদ শেখা (৩০) চিকিৎসার জন্য হাসপাতালে অবস্থান করছিলেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে ১২ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে শিল্পীর বিরুদ্ধে। পরে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাঁকে হাতেনাতে আটক করেন।

ঘটনার পর শিল্পীকে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা আটক করে রাখেন। পরে বিষয়টি যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানানো হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আটক নারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

যশোর সদর হাসপাতালে রোগীর ব্যাগ থেকে টাকা চুরি, নারী আটক

আপডেট সময় : ০৫:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬