আতিকুজ্জামান সনিকে দুর্গাপূজার আমন্ত্রণ দিলেন পাটবাড়ী পূজা কমিটি
- আপডেট সময় : ০৮:২৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ২৯ বার পঠিত

যশোরের বেনাপোলে শ্রীশ্রী হরিদাস ঠাকুর পাটবাড়ী দুর্গাপূজা উৎসব কমিটির পক্ষ থেকে বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনিকে আসন্ন দুর্গাপূজা উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় পাটবাড়ী পূজা কমিটির নেতৃবৃন্দ আতিকুজ্জামান সনির কাছে পূজা উৎসবের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এ সময় তারা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাটবাড়ী পূজা কমিটির সভাপতি শ্রী গৌতম স্বর্ণকার টুলু, সাধারণ সম্পাদক কিশোর দেবনাথ, বেনাপোল পৌর পূজা কমিটির সভাপতি রবিন পাল, সাধারণ সম্পাদক উজ্জ্বল এবং মন্দির পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু লাল বিশ্বাসসহ কমিটির নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে আসন্ন দুর্গাপূজার আয়োজন ও উৎসবকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
পূজা কমিটির নেতৃবৃন্দ জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির পরিবেশে শ্রীশ্রী হরিদাস ঠাকুর পাটবাড়ীতে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


























