বেনাপোলে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৮:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ১৬ বার পঠিত

যশোরের বেনাপোলে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে গণমানুষের দৈনিক ‘রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বেনাপোল পৌরসভার কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক রানারের বেনাপোল প্রতিনিধি ফোরকান জামান। সঞ্চালনা করেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আজিজুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক), বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক ও আলোকিত নারী উন্নয়ন সংস্থার সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল, শার্শা প্রেসক্লাবের সভাপতি আহমেদ আলী শাহীন, বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন এবং বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও আলোকিত নারী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক রানার দীর্ঘ পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণমানুষের কথা বলা ও সমাজের নানা অসংগতি তুলে ধরার মাধ্যমে পত্রিকাটি আগামীতেও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
























