ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা আজাদ Logo বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন Logo কেশবপুরে ১০২ পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা Logo যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ Logo দেবী দুর্গার আর্বিভাবে ত্রিলোকের মহাবিপদ নাশ হয় মহাষ্টমীতে Logo ভিডিও বার্তায় শিক্ষকের নাম বলে শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা Logo যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদ Logo সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বাকশিস নেতৃবৃন্দের মতবিনিময় Logo মণিরামপুর-রাজগঞ্জ সড়কে মাটি, অবৈধ ট্রলির দাপট Logo দুর্গাপূজায় সাতক্ষীরার ৬৪ হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

যশোরে দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ১৮ বার পঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে সম্প্রীতি শোভাযাত্রায় অংশ নিয়েছেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় শহরের লালদীঘির পাড়ে পূজা উদযাপন পরিষদের ব্যানারে আয়োজিত এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে তিনি অংশ নেন।

এ সময় পুলিশ সুপার বলেন, দুর্গোৎসব বাংলাদেশের অন্যতম বৃহত্তম সার্বজনীন উৎসব। এ উৎসবে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। অসাম্প্রদায়িক বাংলাদেশে সার্বজনীনভাবে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। সম্প্রীতি শোভাযাত্রা সেই সাম্প্রদায়িক সম্প্রীতিরই একটি অংশ, যেখানে সব ধর্ম ও বর্ণের মানুষ একত্রিত হয়ে অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, যশোর জেলার প্রতিটি পূজামণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। আশা করছি, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে পারব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ধর্ম ও বর্ণের বিশিষ্ট ব্যক্তিরা। শোভাযাত্রায় বিভিন্ন ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়।

ট্যাগস :

যশোরে দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি শোভাযাত্রা

আপডেট সময় : ০৭:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬